এমপিওভুক্তির আপিল আবেদনের শুনানি শুরু ২ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৯:০৭আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:০৭

এমপিওভুক্তিতে বাদ পড়া স্কুল-কলেজের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট থেকে। শুনানি শেষ হবে ৪ আগস্ট। বুধবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নোটিস জারি করে।

নোটিস অনুযায়ী ২ আগস্ট ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আপিল আবেদন করা স্কুল-কলেজের শুনানি অনুষ্ঠিত হবে। পরের দিন ৩ আগস্ট রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের আপিল আবেদন করা স্কুল-কলেজের শুনানি অনুষ্ঠিত হবে। শেষ দিন ৪ আগস্ট রংপুর ও বরিশাল বিভাগের আপিল আবেদন করা স্কুল কলেজের শুনানি অনুষ্ঠিত হবে।

নোটিসে বলা হয়, ২০২১ সালের  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার ১৫ ও ১৬ ধারা অনুযায়ী এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি সেসব শিক্ষা কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি করা করা হয়েছিল। আপিল আবেদনের শেষ সময় ২১ জুলাইয়ের মধ্যে করা আবেদনের শুনানি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির  ২ হাজার ৭১৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের