রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এক ঘণ্টা বেশি কেন?

এস এম আববাস
০৯ আগস্ট ২০২২, ১০:০০ আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১০:০০

দেশের অন্যান্য স্থানের বিদ্যালয়ের চেয়ে রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম এক ঘণ্টা বেশি। এতে শিক্ষকদের মধ্যে যেমন অসন্তোষ রয়েছে, তেমনি অভিভাবকরাও আপত্তি তুলছেন। শিক্ষকরা বলছেন, রাজধানী আর রাজধানীর বাইরে দুই নিয়ম থাকা উচিত নয়। অভিভাবকরা বলছেন, টানা সোয়া সাত ঘণ্টা স্কুলে থাকা শিশুদের জন্য মোটেও সহনীয় নয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ১ মার্চ প্রকাশিত রুটিনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন এক থাকলেও গত ৯ মে জারি করা অফিস আদেশে পাল্টে ফেলা হয়। এতে রাজধানীর বিদ্যালয়গুলো চলছে সোয়া সাত ঘণ্টা আর সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে সোয়া ছয় ঘণ্টা।

বিদ্যালয় পরিচালনায় এক ঘণ্টা কম-বেশির এই অসঙ্গতির বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা সরকারি সিদ্ধান্ত। কোনও অসঙ্গতি নয়। যেসব শিক্ষক বিদ্যালয়ে এক ঘণ্টা কম থাকতে চান, তারা রাজধানীর বাইরে যেখানে নিয়োগ সেখানে চলে চলে যেতে পারেন। রাজধানীতে যারা কর্মরত তাদের বেশিরভাগই বদলি হয়ে আসা।’

অভিভাবকদের আপত্তির বিষয়ে জানতে চাইলে মো. মুহিবুর রহমান বলেন, সরকারি সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত আমার কিছু বলার নেই।

গত ১ মার্চের ক্লাস রুটিনে দেখা গেছে, এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে বিকাল সোয়া ৪টায়। বৃহস্পতিবার ছাড়া সব দিন বিদ্যালয় কার্যক্রম পরিচালিত হবে মোট সোয়া সাত ঘণ্টা। আর দুই শিফটের বিদ্যালয়ে ৯টা থেকে ৪টা মোট সাত ঘণ্টা।

এই রুটিন চলাকালে গত ৯ মে প্রাথমিক শিক্ষা অধিদফতর বিদ্যালয় কার্যক্রম পরিচালনায় নতুন সূচি নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। এতে বলা হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল সোয়া তিনটা মোট সোয়া ৬ ঘণ্টা পর্যন্ত শ্রেণি পাঠদান চলমান থাকবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বিকাল তিনটা ১৫ মিনিট পর্যন্ত। আর বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চলমান থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত। 

অন্যদিকে, রাজধানীর প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এই নির্দেশনায় বলা হয়, মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচীর ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্রটি অনুসরণ করবেন।

২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্রে দেখা গেছে শীতকালীন সময়সূচী অনুযায়ী সকাল ৮টা থেকে ৮টা ১৫ মিনিট দৈনিক সমাবেশ। আর সোয়া ৮টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত শ্রেণি পাঠদান পরিচালিত হবে। সেই হিসেবে বিদ্যালয় কার্যক্রম মোট সোয়া ৭ ঘণ্টা।

ধানমন্ডি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক শেখর মণ্ডল বলেন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বয়স সাড়ে ৮ বছর। ক্লাস রুটিন অনুযায়ী বিদ্যালয়ে থাকতে হবে সোয়া সাত ঘণ্টা। দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ৮টা থেকে সোয়া ৮টা পর্যন্ত। কিন্তু শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে হয় সকাল সাতটায়। কারণ দৈনিক সমাবেশ করায় এক ঘণ্টা আগেই বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। ক্লাস শুরু করে সাড়ে ৭টায়। যদিও ৩০ মিনিট আগে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরও পৌনে ৮ ঘণ্টা বিদ্যালয়ে থাকতে হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকেও।  এটি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য মোটেই সহনীয় নয়। তাছাড়া ঢাকা শহরে যানজট লেগেই থাকে। গ্রামে যেখানে বেশি সময় বিদ্যালয়ে থাকলে সমস্যা কম, সেখানে রাজধানীতে বেশি সময় ধরে রাখা হচ্ছে শিশু শিক্ষার্থীদের। এই অবস্থার পরিবর্তন জরুরি।

/এমআর/
সম্পর্কিত
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভেরিফিকেশনের নামে হয়রানি’ বন্ধের দাবি ডাকসুর
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বশেষ খবর
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি