‘চলতি বছরেই শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করার চিন্তা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৪:৩৭ আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৫:০৫

২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করবে সরকার। তবে তার আগেই ছুটি দুই দিন করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুক্রবার (১২ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পলিটেকনিক শিক্ষক সমিতির ‘জাতীয় সম্মেলন ও পলিটেকনিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কিনা ভাবা হচ্ছে, তবে এই মুহূর্তে বলতে পারছি না।’

কারিগরি শিক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি শিক্ষাকে মর্যাদাপূর্ণ করতে হবে। কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তি আছে সেটি দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে। আরও বেশি শিক্ষার্থীকে নিয়ে আসতে হবে। যখন জনপ্রিয়তা পাবে গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে, তখন খুব স্বাভাবিকভাবে সম্মান নিয়ে চিন্তা করতে হবে না।

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
শাপলা চত্বরে গণহত্যা মামলা ইনু-দীপু মনিদের অব্যাহতি চাওয়া আবেদনের ফের শুনানি ২৬ নভেম্বর
কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, গদি ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
নিজ বাসা থেকে সরকারি কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার
নিজ বাসা থেকে সরকারি কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার
ইরানের ওপর স্থল অবরোধ ‘প্রায় অসম্ভব’: আরাঘচি
ইরানের ওপর স্থল অবরোধ ‘প্রায় অসম্ভব’: আরাঘচি
ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচলের নতুন তথ্য দিলো বিমান 
ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচলের নতুন তথ্য দিলো বিমান 
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না’, নবনীতার পুরোনো ভিডিও ভাইরাল
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না’, নবনীতার পুরোনো ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স