ডিপ্লোমা কোর্স ৪ বছর হওয়ার মানে হয় না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ১৪:২৭আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৪:২৭

ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব‌লেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব সেটাকে টেনে ৪ বছরে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনাতায়নে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দীপু মনি বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশের সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে।

মন্ত্রী বলেন, এ কোর্স তিন বছরের হলে এর মানেরও উন্নতি হবে। বিশ্বের অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে তিন বছরের। সেখানে ডিপ্লোমা কোর্স ৪ বছরের কোনও মানে নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম