অধ্যক্ষ-উপাধ্যক্ষদের বদলি আবেদন ১১ সেপ্টেম্বরের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ২০:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের বদলির আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের `সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০’ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। একইসঙ্গে অনলাইন ছাড়া অন্য কোনও উপায়ে পাঠানো বা পেশ করা আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা- ২০২০-এ উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েব সাইট (www.shed.gov.bd / www.dshe.gov.bd) ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো। ২৮ আগস্ট থেকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষকদের নিয়োগ-বদলি জেলা পর্যায়ে নেওয়ার পরিকল্পনা
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
৪৩ শিক্ষককে বদলি, নোয়াখালীর সব সহকারী শিক্ষককে শোকজ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী