পাঠ্যবইয়ে ধর্ম ও নারী বিদ্বেষী কনটেন্ট থাকবে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৪:৪২আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৪:৪২

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন কনটেন্ট রাখা যাবে না, সেই সঙ্গে জেন্ডার সমতাও রক্ষা করতে হবে। লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের কনটেন্টে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। ছবির ক্ষেত্রেও ইনক্লুসিভ হতে হবে, যাতে বিতর্কের সৃষ্টি না হয়। যেসব ছবি দেওয়া খুব প্রয়োজন সেসব ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।‘

অনুষ্ঠানে পাঠ্যবই লেখক, এনসিটিবির কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের