আন্দোলন চলবে চাকরিপ্রত্যাশীদের, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শাহবাগ মোড় অবরোধ ছেড়ে আবারও জাতীয় গ্রন্থাগার অধিদফতরের সামনে এসে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসি) সনদধারীরা।

আন্দোলনকারীরা জানান, বুধবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে রমনা থানার এডিসির মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয় তাদের। এ সময় শিক্ষামন্ত্রী তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তবে আশ্বাস পেলেও বুধবার শিক্ষামন্ত্রী ব্যস্ত থাকায় শিক্ষক নেতারা দেখা করতে পারেননি। এরপর বিকাল ৪টার দিকে তারা আবারও আগের জায়গায় ফিরে আসেন।

নিবন্ধনধারী ও প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ বিন্দু দাস পান্ডে বলেন, ‘৩টা ৫০ মিনিটের দিকে এখানে থাকা রমনা থানার এডিসি আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন ফোনে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতাদের পাঁচ-ছয় মিনিট কথা হয়। এ সময় তিনি আমাদের আশ্বস্ত করে বলেন, তিনি আমাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ করে আমাদের দাবি শুনে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি জানিয়েছেন, শিডিউল গ্যাপ না থাকায় তিনি ২৯ বা ৩০ ডিসেম্বর আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

গণ-অনশন চলমান থাকবে নাকি আপাতত স্থগিত করা হবে, এ নিয়ে মিটিং চলমান রয়েছে প্যানেল প্রত্যাশি নিবন্ধিত শিক্ষক সংগঠন কেন্দ্রীয় কমিটির।

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, ‘গণ-অনশন আগের মতো চলবে। আগামী ২৯ বা ৩০ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় গ্রন্থাগার অধিদফতরের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের শাহবাগ মোড় বাধা দেয়। তারা বাধা অতিক্রম করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে রাখে। পরে পুলিশের অনুরোধ ও শিক্ষামন্ত্রীর আশ্বাসে তারা অবরোধ ছেড়ে দেন।

/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান