কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

১০ থেকে ১৯ বছর বয়সের মেয়ে শিক্ষার্থীদের আয়রন ফলিক এসিড (আইএফএ) ট্যাবলেট খাওয়ানোর পাশাপাশি কৈশোরকালীন পুষ্টির সব কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তিনি দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেন। 

নির্দেশনায় বলা হয়, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে মাউশি গত ২০২২ সালের ২৭ মার্চ থেকে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে আইএফএ ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান।

জেলা শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ভিত্তিক ত্রৈমাসিক আইএফএ ট্যাবলেটের চাহিদা নিরূপণ করে মোট চাহিদা জেলার সিভিল সার্জনকে পাঠাবেন। উপজেলাগুলো আইএফএ ট্যাবলেটের সরবরাহ নিশ্চিত করবেন। স্কুল পর্যায়ে এই ট্যাবলেট পৌঁছানো ও খাওয়ানো নিশ্চিত করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।

‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন গাইডলাইন-২০২০’ অনুসারে ১০ থেকে ১৯ বছর বয়সের মেয়ে শিক্ষার্থীদের আইএফএ ট্যাবলেট খাওয়ানোর পাশাপাশি কৈশোরকালীন পুষ্টির সব কার্যক্রম (পুষ্টি শিক্ষা, বিএমআই পরিমাপ, কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ও শারীরিক শিক্ষা) যথাযথভাবে পরিচালনার নির্দেশনা দেওয়া হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম চলমান থাকবে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
একদিনের ‘মেডিটেশন’-সহ শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
রমজানের ছুটি বহাল রাখতে চায় মাউশি
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের