তিন বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১২

তিন বিভাগে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর, বরিশাল ও সিলেট এই তিন বিভাগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা জানান, রংপুর, বরিশাল ও সিলেট এই তিন বিভাগের আবেদন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রাজশাহী,  খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ঢাকা-চট্টগ্রাম  বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্বখাতভুক্ত ও জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে এ নিয়োগ নেওয়া হবে।

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগের জন্য বিভাগগুলো সব জেলার উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে এর পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী