কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে এনএসইউ-বুয়েট সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৭:৩০আপডেট : ১২ জুন ২০২৩, ১৭:৩০

সহযোগিতামূলক গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। রবিবার (১১ জুন) চুক্তি সই হয়েছে বলে সোমবার (১২ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এনএসইউ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুয়েট ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয় যৌথ গবেষণা প্রকল্প, অ্যাকাডেমিক অংশীদারত্ব, প্রকাশনা এবং অন্যান্য অংশীদারত্ব উদ্যোগ জোরদারের লক্ষ্যে।

এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং এনএসইউ এক্সটারনাল অ্যাফেয়ার্স কার্যালয়ের পরিচালক ড. ক্যাথরিন লি এনএসইউর প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার তার প্রতিষ্ঠান ও প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন।

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয় স্মারক সই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে এনএসইউ এবং বুয়েট অ্যাকাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখবে এবং বাংলাদেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা ও উদ্ভাবনের একটি নতুন যুগের সূচনা করবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
বুয়েটে চাকরির সুযোগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী