সব বেসরকারি মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ব্যবহারে জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৯:২৩আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯:২৩

দেশের সব বেসরকারি মাদ্রাসায় আইসিটি/কম্পিউটার ল্যাব নিয়মিত ব্যবহারে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ’ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন থেকেই আধুনিক তথ্য ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষা দেওয়া জরুরি। ইতোমধ্যে সরকারি, বেসরকারি ও স্থানীয় সহযোগিতায় অনেক মাদ্রাসায় আইসিটি ল্যাব বা কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষার মাধ্যমে আইসিটি ও কম্পিউটার বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিতে হবে।

নির্দেশনা

১) আইসিটি শিক্ষকের তত্ত্বাবধানে মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, সকল স্তরের শিক্ষক, অফিস সহকারীদের কম্পিউটার ব্যবহারের বিষয়ক এক এক দিনের হাতেকলমে প্রশিক্ষণ দিতে হবে;

২) প্রত্যেক শিক্ষককে সপ্তাহে কমপক্ষে দুটি ক্লাস আইসিটি বা কম্পিউটার ল্যাব ব্যবহার করে প্রায়োগিক শিক্ষা দিতে হবে;

৩) আইসিটি/কম্পিউটার ল্যাব নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখতে হবে;

৪) আইসিটি/কম্পিউটার ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণগুলো মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে;

উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ