জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে মাধ্যমিকের শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৩, ১২:২৮আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১২:৩৪

মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এই অনশন কর্মসূচি শুরু হয়।

এর আগে গত ১১ জুলাই থেকে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকেরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পুলিশের বাধার মুখে পড়লেও প্রতিদিন এখানেই আন্দোলন করছেন তারা। টানা অবস্থানের কারণে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।

এই আন্দোলনের মাঝেই শিক্ষকরা স্কুলে তালা দেওয়ার কর্মসূচিও পালন করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি মানার ব্যাপারে কোনও ইতিবাচক সাড়া মেলেনি।

অনশন প্রসঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচনের আগে আমাদের দাবি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনও সুযোগ নেই। কিন্তু আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমরা সাক্ষাৎ করতে পারি তাহলে আমাদের দাবি তিনি মেনে নেবেন।’

/এএইচএ/ইউএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম