ঢাকায় অস্ট্রেলিয়ার শিক্ষা মেলা, অংশ নেয় ৩০ শীর্ষ বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ২৩:৫৮আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০০:০৫

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অবারিত হচ্ছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার দ্বার। দেশটিতে উচ্চশিক্ষা সুযোগের খুঁটিনাটি তুলে ধরতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় অষ্ট্রেলিয়ান শিক্ষা মেলা।

বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালগুলোয় মানসম্মত শিক্ষা ও শিক্ষা পরবর্তী কাজের সুযোগ থাকায় এরই মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে এ মেলায় অংশ নেয় অস্ট্রেলিয়ার মোনাস, ম্যাককুয়েরিসহ ৩০টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। মেলায় ঢাকার অনেক শিক্ষার্থীর উপস্থিতি ছিল

মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শতভাগ পর্যন্ত স্কলারশিপ ব্যাবস্থা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। শিক্ষামেলায় শিক্ষার্থীরা অন স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সম্ভব্যতা সম্পর্কে যাচাই বাছাইয়ের সুযোগ পায়। এর আগে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী হোসাইন, পরিচালক সাজ্জাদুর রহমান, জেনারেল ম্যানেজার ফারহানা নাজরিনসহ আরও অনেকে।

/সিএ/এলকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম