২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮

২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড। বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান, ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের মাঝামাঝি শুরু হবে। আর পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে মধ্য ফেব্রুয়ারিতে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী হবে। পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৪ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ।

তপন কুমার সরকার জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি জানিয়ে প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশিত হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বছর (২০২৪) এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা করা হবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ সোমবার
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, গদি ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
সর্বশেষ খবর
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক