ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ভিকারুননিসার শিক্ষক সাময়িক বরখাস্ত

বাংলা টিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩২

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক মো. আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

জানতে চাইলে কেকা রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে গভর্নিং বডির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা শাখার ইংরেজি শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে গত ২৩ আগস্ট যৌন হয়রানির অভিযোগে যৌনহয়রানির শিকার শিক্ষার্থীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামকে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পর গত ৩১ আগস্ট সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) আল আমিন হালদারকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আবু সুফিয়ানকে পাঠদান থেকে বিরত রাখা হয়। তাকে বসুন্ধরা শাখা থেকে বেইলি রোডের মূল ক্যম্পাসে সংযুক্ত করা হয়।

এদিকে, গত ৪ সেপ্টেম্বর আবু সুফিয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বসুন্ধরা শাখার শিক্ষকেরা। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস