সাবেক ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

সাবেক ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতাভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আগামী ১০ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিম ডকুমেন্ট ও অপারেশন ম্যানুয়াল অনুযায়ী সাবেক ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি আওতাভুক্ত হবে। সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন উপজেলার সাবেক ছিটমহলে অবস্থিত পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) তথ্য তালিকা নির্ধারিত ছকে পাঠাবেন আগামী ১০ অক্টোবরের মধ্যে। হার্ডকপি ডাকযোগে এবং সফটকপি [email protected] ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তীতে যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে পাঠদানের অনুমতি পেয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যও পাঠাবেন।

নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, ই-আইআইএন নম্বর ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাঠাতে হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
স্থায়ী টিসিতে শিক্ষার্থীর কী ক্ষতি হতে পারে
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা