সেই আতিক সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ২১:০৪আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:১১

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত সেই উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) আইডিয়ালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সই করা অফিস আদেশ তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে কারণ দর্শানোর নোটিশ করা হয়। এছাড়া বিভিন্ন সময় তার দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সাময়িক দরখাস্তের আদেশে বলা হয়, ‘গত ৯ অক্টোবর আপনাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। আপনার লিখিত জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি বরং উদ্ধৃত মনে হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘গত ১৭  অক্টোবর পত্রের মাধ্যমে জানানো হয় যে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপনি প্রতিষ্ঠানের মতিঝিল অফিসে উপস্থিত থেকে দাফতরিক কাজ সম্পন্ন করার বিষয়ে অবহিত করা হয়। কিন্তু আপনি সে আদেশ যথাযথভাবে পালন না করে আপনার ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া করছেন। প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিবেদন প্রদান করার কথা থাকলেও তা আপনি অবমূল্যায়ন করে যাচ্ছেন। অদ্যাবধি আপনার কাছে থেকে ওই কাজের কোনও প্রতিবেদন পাওয়া যায়নি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সমিতির স্টেশনারি বেনামে চুক্তি করে ব্যবসা পরিচালনা করছেন। প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে যা চাকুরির বিধি পরিপন্থী।’

‘আপনি এই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অন্য একটি প্রতিষ্ঠান ‘বিশ্বাস বাজার’ এর নামে ব্যবসা করছেন, ‘ভিশন-৭১’ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি পরিচালনা করছেন, যা চাকরির বিধি পরিপন্থী।’

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয় ‘এসব বিষয়ে আপনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির ফিরিস্তি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানের প্রধানের আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা, পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণসহ আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।’

‘আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আপনার বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে। এসব অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে আপনাকে ৭ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। কেন আপনাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেলো।’

আরও পড়ুন:

আইডিয়ালের সেই আতিককে শোকজ

‘ডাকাতি’ খাতেও মাসিক খরচ আছে আইডিয়ালে

নতুন গভর্নিং বডি গঠনের আহ্বান: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সরকারি করার দাবি

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক