নতুন কারিকুলামের সামষ্টিক মূল্যায়ন মনিটরিংয়ের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ২২:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২২:৫০

নতুন কারিকুলামের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সরেজমিনে মনিটরিং করে গুগল ডকস্ এ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। রবিবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে তা দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদেশ বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন কারিকুলামের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। উল্লিখিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যথাযথ নিয়মে হচ্ছে কিনা তা সরেজমিন মনিটরিং করা প্রয়োজন। সে লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে আগামী ২৭ নভেম্বরের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।

সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা ও তার অধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা নিজে এবং তাদের আওতাধীন পরিদর্শনকারী কর্মকর্তাদের সঠিকভাবে উল্লিখিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে তথ্য প্রেরণের বিষয়টি নিশ্চিত করবেন।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম