নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরুতেই আন্ডারগ্রাজুয়েট কোর্স চালু না করার পরামর্শ সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ০০:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:৫৮

নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরুতে আন্ডারগ্র্যাজুয়েট কোর্স চালু না করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে মতবিনিময়ের সময় সরকারের নির্দশনা তুলে ধরে এ পরামর্শ দেন তিনি।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, যে জেলায় ইতোমধ্যে যেসব সরকারি কলেজ আছে সেগুলোর  আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করুক সেখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্ডারগ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করবে এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্স বিশ্ববিদ্যালয় আলাদা করে করবে। শুরুতে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য তো একটা চ্যালেঞ্জিং টাইম। একটি ফুল সেটআপ নিয়ে সেখান থেকে রিসার্চ ডেভেলপমেন্ট করুক।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সমস্ত কলেজ বা শতবর্ষী কলেজগুলোকে রেসপেক্টিভ বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত করে অ্যাকাডেমিক মনিটরিং নিশ্চিত করতে। এই বিষয়ে পদক্ষেপ নিতে তিনি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, যে সমস্ত জেলায় সরকারি কলেজগুলো আছে, সেসব জেলার কলেজগুলোর অ্যাকাডেমি মনিটরিংয়ের কাজ করবে সেসব জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম