পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মন্ত্রীদের শুভেচ্ছা: চবি উপাচার্যের কাছে ব্যয়ের খাত জানতে চেয়েছে ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫৬

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মন্ত্রীদের শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোন খাত থেকে এই ব্যয় মেটানো হবে তা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়ে ইউজিসি এই ব্যয়ের খাতের তথ্য চেয়েছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রীকে দ্য ডেইল স্টার, দ্য ডেইলি সান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক সংবাদপত্রে চার রঙয়ের বিজ্ঞানপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। ওই বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য জানানোর অনুরোধ করা হলো।

চিঠিতে গত ১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয়।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম