কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা দেবে যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ২১:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২১:৩৩

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে তার অফিসে সৌজন্যে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এ আগ্রহ প্রকাশ করেন।

এই সময় ব্রিটিশ হাইকমিশনার শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সময় বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় সহযোগিতার প্রস্তাব দেন।

উচ্চশিক্ষায়  অ্যাক্রিডিটেশন প্রসেজ এবং কোয়ালিকেশন ফ্রেমওয়ার্কের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুক্তরাজ্য কীভাবে কাজ করতে পারে এই বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সমঝোতার মাধ্যমে কোনও কোর্স চালু করতে চাইলে সরকার তা ইতিবাচকভাবে দেখবে।

সর্বশেষ বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা উঠলে শিক্ষামন্ত্রী বলেন, সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়, বঙ্গবন্ধুর এই দর্শন সামনে নিয়ে কাজ করবে। তবে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্ধারণ করবে। বৈশ্বিক কোনও শক্তির কাছে বাংলাদেশের সরকার এবং জনগণ মাথা নত করবে না। বিদেশে পালিয়ে থাকা কোনও ব্যক্তি যদি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সরকার সেটা শক্তিশালীভাবে মোকাবিলা করবে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম