এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১১৬৫৯ পরীক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ১১ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

টি সাধারণ শিক্ষা বোর্ড

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সাধারণ ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন। আর অনুপস্থিত ৯ হাজার ৭৩১ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহীতে ১ হাজার ১৮১, বরিশালে ৬৮২, সিলেটে ৫৬৪, দিনাজপুরে ১ হাজার ৪৩, কুমিল্লায় ১ হাজার ৩৭০, ময়মনসিংহে ৬০৪ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হয়েছে ৬ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ড

দাখিলে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৭৬৬০ পরীক্ষার্থী। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের তথ্য তথ্যানুযায়ী, মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে ৭১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৪১৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪০ হাজার ৮৩৭ জন। আর অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন।

মোট শিক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) ৭০৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ২০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৫ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১৬৮ জন। আর কারিগরিতে বহিষ্কার হয়েছে ১১ জন শিক্ষার্থী।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম