শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৮:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:৪০

দুই ধাপে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে। আগামী ২৮ এপ্রিল থেকে ৪ মে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২১ মে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করে।

এতে জানানো হয়, প্রথম ধাপে ২৮ এপ্রিল থেকে ৪ মে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিং বিভাগের এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২১ মে ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের ১২ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও বিদ্যালয় বহির্ভূত (পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থী) সব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদফতরের মতে কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।

নির্ধারিত দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের জাতীয় কৃমি সপ্তাহ পালনের নির্দেশনা প্রদান করবেন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি