জার্মানিতে স্কলারশিপের সুযোগ চায় ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭

পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপের সুযোগ বাড়াতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে জার্মানির কারিগরি সহযোগিতা সংস্থার (জিআইজেড) প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জিআইজেড- এর প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বোচম্যান তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সৌজন্য সাক্ষাতের সময় অনুষ্ঠিত সভায় জিআইজেড- এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবেল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’, কিক মেকস দ্য ডিফারেন্স এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাসটেইনেবিলিটি চেয়ার’ স্থাপন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, হেল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশের টেক্সটাইলস শিক্ষা এবং এ খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিক প্রকল্পের অধীনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাসটেইনেবিলিটি চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে টেক্সটাইল বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা দেওয়া হচ্ছে।

জিআইজেড প্রতিনিধিদল উচ্চশিক্ষা প্রকল্পগুলো বাস্তবায়নে ইউজিসি’র অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেওয়ার জন্য ইউজিসি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়া, জিআইজেড বাস্তবায়নাধীন তিন প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
মেসির পর এবার অবসরের ঘোষণা দিলেন রুডিগার
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?