শিক্ষা প্রতিষ্ঠানে সরকারবিরোধী অপপ্রচার চালালে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনও ধরনের অপপ্রচার ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সেই ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদি এসব কর্মকাণ্ডে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা কোনও শিক্ষার্থী জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অবহিত করারও নির্দেশনা দেওয়া হয়। দেশের সব জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গত ১৫ জানুয়ারি এই নির্দেশনা পত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। গত ২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দফতর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনও উসকানিমূলক কর্মকাণ্ডে জডিত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।

এমতাবস্থায়,জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপ্রপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বা কোনও শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/   
সম্পর্কিত
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী