সনদ যাচাইয়ে আসেননি মুক্তিযোদ্ধা কোটায় পাস ৪৯ মেডিক্যাল পরীক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২৫, ০১:৩৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৩৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণের পর সনদ যাচাইয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে যাননি ৪৯ জন। তাদেরকে আবার আগামী ২ ফেব্রুয়ারি প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক নোটিশে একথা বলা হয়।

এতে বলা হয়, ওইদিন সনদ যাচাইয়ে না গেলে তারা কোটার দাবিদার না বলে গণ্য করা হবে।

মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ে আজকে শেষ দিন ছিল। বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

এর আগে ২৩ ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর (পার্বত্য জেলার উপজাতীয় ও অ-উপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয়) কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদফতর। সেখানেও অনুপস্থিত ছিলেন ১০ জন।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর বুধবার জানিয়েছে, গতকাল (২৮ জানুয়ারি) মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন ও মাইগ্রেশন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিক্যাল কলেজে সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ/প্রমাণক যাচাই-বাছাই চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন। 

/এসও/এমএস/এমকেএইচ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম