‘নতুন বাংলাদেশ গঠনে মাদ্রাসা শিক্ষা আধুনিকায়নের বিকল্প নেই’

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৫, ২০:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২০:৪৭

নতুন বাংলাদেশ গঠনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের বিকল্প নেই। শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে সামনে থেকে নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষকগণের ভূমিকা’ শীর্ষক সেমিনারে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

গাজীপুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সেমিনারটির আয়োজন করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য এবং জ্ঞান-বিজ্ঞানে তাদের অবদানের কথা তুলে ধরে তিনি সেমিনারে বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরে কোরআন, হাদিসের জ্ঞান ও মূল্যবোধ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’

সেমিনারে প্রধান আলোচক ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেমি অনুষদের অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ভ্যালুস-বেসড নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবোধভিত্তিক জ্ঞানই জাতির ভবিষ্যৎ সমৃদ্ধ করে।’

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশীদ। তিনি তার প্রবন্ধে আধুনিক শিক্ষার চাহিদা, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।

সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) অধ্যাপক অধ্যক্ষ মাহমুদুল হক। মন্ত্রণালয়, অধিদফতর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিভিন্ন মাদ্রাসাগুলোর অধ্যক্ষ, সুপার, শিক্ষকরা এতে অংশ নেন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
বগুড়ার ৮ মাদ্রাসার সবাই ফেল, অধ্যক্ষ বললেন ‌৫০ বছরের কর্মজীবনে সবচেয়ে খারাপ ফল
আলিয়া মাদ্রাসা এলাকার ব্যারিকেড তুলে নিলো পুলিশ
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক