ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ২০:১৯আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২০:১৯

ক্রিকেটের ২২ গজে ঝড় তোলা গ্লেন ম্যাক্সওয়েলের জীবনে এবার নতুন আনন্দ। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ও তার স্ত্রী ভিনি রমনের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক মেয়ের একটি মিষ্টি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের কন্যা এসে গেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’

এই ঘোষণার পরই সাবেক ক্রিকেটার, বিভিন্ন ক্রিকেট দল, পরিবারের সদস্য ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।

ম্যাক্সওয়েল ও ভিনি রমনের ঘরে এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় ছেলে লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল। এবার তাদের পরিবারে যোগ হয়েছে মাইয়া। 

২০১৩ সালের ডিসেম্বরে প্রথম দেখা হয়েছিল ম্যাক্সওয়েল ও ভিনির। শুরুতে তাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান করেন তারা। ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বিস্ফোরক এই অলরাউন্ডার ২০২৫ সালের জুনে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
সর্বশেষ খবর
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
কাঁদলেন মির্জা ফখরুল
কাঁদলেন মির্জা ফখরুল
জার্মানিতে ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে বাংলাদেশের মোস্তাফিজুর
জার্মানিতে ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে বাংলাদেশের মোস্তাফিজুর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক