শাহবাগে শিক্ষার্থী‌দের অবরোধ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০১ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ পাঁচ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা পৌ‌নে ১২টার দি‌কে তারা মোড়ে অবস্থান নেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এতে করে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল। পৃ‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালা‌চ্ছে।

এদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, বেলা ১১টার দি‌কে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড় হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উচ্চ-মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিন জানান, দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠকে যাচ্ছেন আন্দোলনরত পাঁচ কলেজের ১০ শিক্ষার্থী। বৈঠক ফলপ্রসূ না হলে শাহবাগ ছাড়বেন না তারা।

অন্যদিকে, শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া সাত কলেজের স্নাতক পর্যায়েরে শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। 

তাদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশের কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

/এসএন‌কে/এএইচএস/এম/
সম্পর্কিত
বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা