‘অনার্স কোর্স থেকে বাংলা-ইতিহাস-দর্শন বাদ’, মন্ত্রণালয় বলছে খবরটি সঠিক নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ১৩:১৭ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৫:০০

বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাদ দিয়ে এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, সাইবার  সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করা হবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সমালোচনা শুরু হয় সরকারের। ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণলয়ে যোগোযোগ করা হলে মন্ত্রণালয় জানায়— কীভাবে এমন রিপোর্ট পত্রিকায় ছাপা হয় সেটা আশ্চর্যের বিষয়। 

বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয়টি বিষয় অনার্স থেকে বাদ দিয়ে নতুন বিষয় যুক্ত করা হচ্ছে কিনা জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ অনুবিভাগ) জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “বাংলা বাদ দিলে থাকে কী? বাংলাসহ ছয়টা বিষয় বাদ দিলে থাকে কী? এইটা ভাই আমি আমিও জানি না। এগুলো কি কেউ কোনোদিন বাদ দিতে পারে? এখন কারা কীভাবে রিপোর্ট করছে এদের কাছে না জিজ্ঞাসা করলে তো জানা যাবে না। এখন কত ধরনের রিপোর্ট পত্রিকায় আসে আশ্চর্যের বিষয়। এটা কোন ধরনের নিউজ, এরকম নিউজ এখন আসলে পরে তো নিউজ আসবে যে এরপর লেখাপড়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয় বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে আইটি ও কারিগরির বিষয় বাড়ানো হচ্ছে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ বাড়াতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর দক্ষতাভিত্তিক বিষয়। এছাড়া কলেজ পর্যায়েই চালু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিষ্ঠা করা হচ্ছে ক্যারিয়ার সেন্টার এবং শেখানো হবে সাতটি বিদেশি ভাষা। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
সর্বশেষ খবর
শিশুরা কি আমাদের কাছে সব কথা বলতে পারে? 
শিশুরা কি আমাদের কাছে সব কথা বলতে পারে? 
গুলিস্তানে ডিএসসিসির অভিযান: ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ
গুলিস্তানে ডিএসসিসির অভিযান: ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
গুগলের এআই চিপ কিনবে ওপেনএআই
গুগলের এআই চিপ কিনবে ওপেনএআই
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী