দেখুন কেমন নাচিয়ে গানের আঁখি

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১৭:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৩৪

ভিডিওতে নাচের দৃশ্যে আঁখি আলমগীর খ্যাতিমান সুরকার-সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর সুরে গান গেয়ে বেশ উচ্ছ্বস প্রকাশ করেছিলেন আঁখি আলমগীর। এবার গানটির ভিডিওতেও সেই আনন্দ ছড়িয়ে দিয়েছেন নেচে-গেয়ে।

‘বৈশাখী মেলা’ শিরোনামের ব্যয়বহুল মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। ২৫ এপ্রিল এ উপলক্ষে ফেসবুক লাইভে আসেন আঁখি আলমগীর ও গানটির গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। প্রযোজনা প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও হেড অব প্রডাকশন মো. আল আমিন।

নন্দিত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মিউজিক ভিডিওটি সম্পর্কে আঁখি বলেন, ‘আমি নিজে উদ্যোগী হয়ে সাধারণত যেমন মিউজিক ভিডিও করি, বাংলা ঢোলের প্রযোজনায় এটিও তেমনই হয়েছে। শুটিংয়ে সত্যিকারের মেলার আয়োজন করা হয়েছিলো। অনেকে মেলা মনে করে সেখানে এসেছিলেন। আমরা শুটিং বেশ উপভোগ করেছি, সেখানে ফুচকা খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি এবং প্রাণখুলে নেচেছি।’

‘বৈশাখী মেলা’র মিউজিক ভিডিও:

আঁখি জানান, ‘বৈশাখী মেলা’ মিউজিক ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। তার সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। পহেলা বৈশাখ উপলক্ষে গানটির ভিডিও এক্সক্লুসিভলি প্রকাশ হয়েছিলো বাংলাফ্লিক্সে। এবার সেটি প্রকাশ করা হলো ইউটিউবে। এটি তৈরি করেছেন আশিকুর রহমান।
/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক