তাদের গান অথবা সংসারের গল্প (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ১৩:৪৬আপডেট : ৩০ জুন ২০১৮, ১৫:৩২

তৌসিফ ও মাহা চলচ্চিত্রটির নাম ‘ভালো থাকার গল্প’। স্বল্পদৈর্ঘ্য এ ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মাহা। নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাচ্ছে ছবিটি।

তবে তার আগে আগাম ধারণা দিতে প্রকাশিত হয়েছে এর গান। গত ২৯ জুন সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে এসেছে ‘আজ থেকে মন’ শিরোনামের গানটি। কণ্ঠ দিয়েছেন কণা ও আহম্মেদ হুমায়ূন। এ মিজানের কথায় এর সংগীত পরিচালনা করেছেন হুমায়ূন নিজেই।

গান প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রটির গল্পে বিরহ আছে। আর আমাদের গানটি পুরো রোমান্টিক। মানে আমাদের গানটির মাধ্যমে ছবিটির গল্পে নতুন বাঁক নেয়।’

এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটি এক নবদম্পতির সংসারে অভাব-অনটনের গল্প। যেখানে তৌসিফকে দেখা যাবে চাকরি হারানো বেকার যুবকের চরিত্রে। আর তার স্ত্রী মাহা সেই অভাব কাটাতে নিজেকে জড়ান মডেলিংয়ে। পুরো ছবি প্রকাশের আগে গানটি প্রকাশ হলো। আশা করছি, পুরো ছবিটি শিগগিরই প্রকাশ করতে পারবো।’ আহম্মেদ হুমায়ূন ও কণা

‘আজ থেকে মন’ গানের ইউটিউব লিংক: 

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প