এক ভিডিওতেই চলচ্চিত্র-নাটক-গান!

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৬:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:৪৮

গানের দৃশ্যে অমৃতা একই ভিডিওতে পাওয়া যাবে তিন ধরনের স্বাদ। থাকছেন চলচ্চিত্র, নাটক ও গানের মানুষেরা। ‘জায়গা দিও’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করা হয়েছে।

যেখানে অভিনয় করেছেন চিত্রনায়িকা অমৃতা খান। পরিচালনা করেছেন টিভি অভিনেতা রাশেদ মামুন অপু। আর গেয়েছেন শাওন গানওয়ালা। ঢাকার আজিমপুর ও নারায়ণগঞ্জের পানাম সিটিতে এর দৃশ্যধারণ হয়েছে।
নির্মাতা রাশেদ মামুন অপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে ৬টি একক নাটক, ১টি ধারাবাহিক নাটক ও কিছু ফিকশন পরিচালনা করেছিলাম। এবারই প্রথম মিউজিক্যাল ফিল্ম নির্মাণের অভিজ্ঞতা হলো। বেশ ভালো লেগেছে।’
চিত্রনায়িকা অমৃতা খান বললেন, ‘মিউজিক্যাল ফিল্ম হিসেবে এটি আমার তৃতীয় কাজ। চলচ্চিত্রের আদল ও বেশ বড় পরিসরে এটি নির্মিত। সুন্দর একটি গল্প আছে এতে। আমাকেও দর্শকরা মিষ্টি মেয়ে হিসেবে পাবেন।’ 
এতে অমৃতার সঙ্গে দেখা যাবে জামশেদ শামীমকে। লুৎফর হাসানের কথায়, আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা।
শাওন জানান, আগামী ৪ এপ্রিল মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে। এটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। অপু অমৃতা ও শাওন

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল