বড় কোম্পানির কাছে অনুরোধের ‘ভিক্ষা’ চাই: ওমর সানী

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১৪:০২আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৬:১৭

ওমর সানী এমনভাবেই অনুরোধ করলেন চিত্রনায়ক ওমর সানী। কারণ, করোনাভাইরাসের এই মহামারি। এতে দেশের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

২৩ মার্চ ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘বাংলাদেশের যেসব বড় বড় কোম্পানি আছে বটবৃক্ষ, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদের অনেক দিয়েছেন, আরও দিক সে দোয়া করি। এই ক্রান্তিলগ্নে আমাদের মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, বড় বড় কোম্পানির কাছে অনুরোধের ভিক্ষা চাই।’
সঙ্গে আরও যোগ করে বলেন, ‘আলিবাবা কেন ক্রেডিট নেবে? ব্রিটিশ কোম্পানি কেন ক্রেডিট নেবে? সরকারকে সহযোগিতা করুন, আমাদের সহযোগিতা করুন, আল্লাহ সবাইকে এই গজব থেকে মুক্তি দিন।’

গত ২১ মার্চ বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, করোনা টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দেন অনলাইন প্লাটফর্ম আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লেখেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে এটি।

এদিকে, বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন চিত্রনায়ক সানী। আগেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এছাড়াও করোনা ক্রাইসিস নিয়ে নিয়মিতই নিজের মতামত জানাচ্ছেন তিনি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন