প্রীতমের গান ‘লকডাউন’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৬:৫৪ আপডেট : ০১ জুন ২০২০, ২০:৪৩

প্রীতম আহমেদ শেষ হলো প্রীতম আহমেদের তিন গানের ইপি অ্যালবাম প্রকাশ। ৩০ মার্চ এসেছিল যার প্রথম গান ‘চলো একসাথে বুড়ো হই’। এরপর দেড় মাসের বিরতিতে ১৮ মে ‘এমন কেন’ অবমুক্ত হয়। একই দিন আসে ‘কথার খাম’ গানটিও।

আর এর এক সপ্তাহ পর এলো নতুন গান। সম্প্রতি চলা জরুরি ‘ইস্যু’ লকডাউন নিয়ে গান বেঁধেছেন তিনি। সে কারণেই চটজলদি মুক্তি। গানের কথাগুলো এমন—‘ভেতরে থেকে বাইরে তালা লকডাউন/ সকাল-বিকেল একই আদেশ ঘরে থাকুন/ ওরে আমারও পরান যাহা চায়/ তার সবই থাকে বাইরে হায়’। বরাবরের মতোই এর কথা, সুর ও গায়কীতে আছেন প্রীতম নিজেই।
এই সংগীতশিল্পী এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে লকডাউন মেনে বাসায় থাকছেন। ইতোমধ্যে তৈরি করেছেন ২০ গান। সেগুলোই আসছে ধীরে ধীরে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক মাস ধরে আমি ঘরেই মধ্যেই অবস্থান নিয়েছি। অনেকেই ঘরে থাকতে থাকতে বিরক্ত। কিন্তু বুঝতে হবে, নিজেকে ও অন্যকে বাঁচাতে এটাই একমাত্র পদ্ধতি।’

‘লকডাউন’ প্রসঙ্গে প্রীতম বলেন, ‘‘ঈদের আগ দিয়ে দুটি গান তৈরি করেছিলাম। যার একটি হলো ‘লকডাউন’। আরেকটি গান শিগগিরই আসবে। এছাড়া পুরনো কিছু গান ছিল, যেগুলো অন্যরা গেয়েছিলেন সেগুলো এই সময়টাতে নতুন করে কম্পোজ করলাম।’’

লকডাউন:

/এম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন