শুটিং সেটে অসুস্থ মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ১৩:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:১২

মিঠুন চক্রবর্তী পেটে সংক্রমণ হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

দেশটির উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমার শুটিং সেটে তার শরীর খারাপ হয়ে পড়ে।

বিষয়টি জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত এ ছবির বড় দৃশ্যের শুট চলছিল। কাজে যেন কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু।

নির্মাতা বিবেকের ভাষ্য, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবু তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না তিনি অসুস্থ। উল্টে  জানতে চাইছিলেন, কাজে কোনও খামতি থাকছে না তো?’

২০১৯-এ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ ব্যবসা সফল হয়। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে নতুন ছবি। এতে কাশ্মিরি হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরতে চান পরিচালক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের।
সূত্র: জি নিউজ

/এম/এমওএফ/
সম্পর্কিত
মিঠুনকে খুনের হুমকি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদের
মিঠুনকে খুনের হুমকি পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদের
বাকরুদ্ধ মহাগুরু!
বাকরুদ্ধ মহাগুরু!
৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে পশ্চিমবঙ্গকে বদলে দেবো: মিঠুন চক্রবর্তী
৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে পশ্চিমবঙ্গকে বদলে দেবো: মিঠুন চক্রবর্তী
বাবা-ছেলের গল্পে মুগ্ধ দর্শক, বক্স অফিসে ঝড়!
বাবা-ছেলের গল্পে মুগ্ধ দর্শক, বক্স অফিসে ঝড়!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প