বাবা-ছেলের গল্পে মুগ্ধ দর্শক, বক্স অফিসে ঝড়!

বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩, ০০:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৩:৪৬

রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে টলিউডের ছবি ‘প্রজাপতি’। সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি তিন সপ্তাহ পেরিয়ে ৭ কোটি রুপির বেশি তুলে নিয়েছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ থেকে। সেটা আবার আরও দুটি সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে।

গেলো ২২ ডিসেম্বর মুক্তি পায় ‘প্রজাপতি’। কিন্তু কলকাতার অন্যতম আকর্ষণ নন্দনে ছবিটির জায়গা হয়নি। বিতর্ক আছে, বিজেপিপন্থী মিঠুন চক্রবর্তী থাকার কারণেই নাকি সরকারি থিয়েটার নন্দনে ছবিটি মুক্তি পায়নি। এ নিয়ে কলকাতার গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে বিতর্ক যে দেব-মিঠুনের ছবির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, তা স্পষ্ট। তৃতীয় সপ্তাহে ছবিটি ১ কোটি ৯৯ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যথাক্রমে আয় হয়েছিলো ২ কোটি ১৭ লাখ এবং ২ কোটি ৮৫ লাখ রুপি। ফলে তিন সপ্তাহ শেষে ছবিটির আয় ছাড়িয়েছে ৭ কোটি রুপি। বাংলা ভাষার ছবির ক্ষেত্রে এটা নিঃসন্দেহে বড় সাফল্য বলে মনে করছেন টলিউড সংশ্লিষ্টরা।

এমন সাফল্যে ‘প্রজাপতি’র প্রযোজক অতনু রায়চৌধুরীর বলেন, “প্রজাপতি’ ভালো ছবি, তাই দর্শক হলে ভিড় করছেন। এটা পারিবারিক সিনেমা, সবাই মিলে দেখার মতো ছবি।”

ছবির একটি দৃশ্যে দেব ও মিঠুন অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা গেছে মিঠুন চক্রবর্তী ও দেবকে। মূলত তাদের সম্পর্ককে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এতে আরও আছেন মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
দলে দলে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা, একের পর এক বন্ধ হচ্ছে হোটেল
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
বিনোদন বিভাগের সর্বশেষ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬
বক্স অফিসে কেমন যাচ্ছে অক্ষয় কুমারের ২০২৬
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার