শুভর ওপর চটলেন সোহান, শুভ বললেন ‘গুরুজন’

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৪:৪৭আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:০৩

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রবিষয়ক একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান একপ্রস্ত অভিযোগ এনেছেন চিত্রনায়ক আরিফিন শুভর বিরুদ্ধে।

জানিয়েছেন, অসদাচরণ করেছেন শুভ। এমনকি পরিচালক অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী সময়ে আর সিডিউল দেননি এই নায়ক। যার কারণে ৬০ শতাংশ কাজ হয়েও শেষ হয়নি ‘জেদি’ নামের চলচ্চিত্র। ক্ষতির মুখে পড়েছেন পরিচালক-প্রযোজক। শুনতে হয়েছে কটু কথাও।

তবে শুভ বললেন, ‘এটা অনেক আগের ছবি। ৭-৮ বছর তো হবেই। বিষয়টি নিয়ে আমি নতুন করে মন্তব্য করতে চাই না।’

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টকশোতে অংশ নেন সোহান। সেখানে তিনি বলেন, ‘‘আমার দেখা সবচেয়ে খারাপ মনের অভিনেতা শুভ। তার জন্য আমি একটি ছবি শেষ করতে পারিনি। আমার অসুস্থতার কারণে তার শুটিং বন্ধ রেখেছিলাম। পরে সুস্থ হয়ে তার কাছে গেলাম। বেশ কয়েকদিন ঘুরিয়েছে। পরে আমি বললাম, ‘তুমি আমাকে আসলে ঘুরাচ্ছো কেন? আমি অসুস্থ ছিলাম বলেই তো সময় অনুযায়ী কাজ করতে পারিনি।’ শুভ আমাকে পাল্টা বললো, ‘আপনি অসুস্থ তো আমার কী করার আছে?’ এই কথাটি আমাকে চরম আঘাত করেছে। অথচ এই ব্যক্তিটিই বঙ্গবন্ধুর মতো মহান একটি মানুষের চরিত্রটিতে কাজ করছে। তার মতো ‘বেয়াদব’ আমার জীবনে পাইনি।’’

সোহানুর রহমান সোহানের বড় আবিষ্কার ছিলেন প্রয়াত সালমান শাহ। ‘কেয়ামত’ ছবির মধ্যমে তাকে পর্দায় আনেন। তবে শেষদিকে এসে এ নায়কের বিরুদ্ধে ‘বেয়াদবি’র অভিযোগ এনেছিলেন সোহান। এমনকি তার পরবর্তী সৃষ্টি নায়ক শাকিলের ক্ষেত্রেও একই তকমা দিয়েছিলেন নির্মাতা। 

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ আরিফিন শুভ। শুধু বললেন, ‘উনি আমার গুরুজন। আমার কাছে সম্মানীয় ব্যক্তি। গুরুজনের মুখের ওপর কথা বলার কোনও শিক্ষা আমি পাইনি। আমি শুধু নীরব থেকে তাকে সম্মান জানাতে পারি।’

গত কয়েক মাস ধরেই এই চিত্রনায়ক ব্যস্ত আছেন ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্র নিয়ে। যা তৈরি হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর। ভারত-বাংলাদেশ রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন