অক্সিজেন যন্ত্র নিয়ে মানুষের পাশে অক্ষয়-টুইঙ্কেল

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ২১:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৩১

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। প্রতিদিনই এর অভাবে মারা যাচ্ছে মানুষ। এ পরিস্থিতিতে এবার জনসেবায় এগিয়ে এলেন বলিউডের আলোচিত দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।

করোনার বিরুদ্ধে লড়তে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন তারা।

বিশেষ এ যন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করা হয়। তারপর নলের মাধ্যমে রোগীকে অক্সিজেন দেওয়া যায়।

বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টুইঙ্কেল লেখেন, ‘গত কয়েক সপ্তাহে আমি অনেক কিছু উপলব্ধি করলাম। আমার নিজের পরিবারের সদস্য অসুস্থ। কিন্তু আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসুন। অন্তত এটা যাতে বলা যায়, এই কঠিন সময় আমাদের সেরাটা উজাড় করে দিয়েছি।’

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। এখন তিনি সুস্থ আছেন।

জানা যায়, লন্ডন এলিট সোসাইটির ডা. দ্রশনিকা প্যাটেল এবং গোবিন্দ ভারতের জন্য ১২০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তাদের সঙ্গে যৌথভাবে আরও ১০০টি কনসেনট্রেটর নিয়ে আসার ব্যবস্থা করেছেন অক্ষয় ও টুইঙ্কেল। এদিকে ক্রিকেটার ও সংসদ সদস্য গৌতম গম্ভীরের ফাউন্ডেশনেও ১ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়
ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়
অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!
অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প