চঞ্চল-ফারিয়াকে নিয়ে ঈদের ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৬:৪১আপডেট : ০৫ মে ২০২১, ০২:২৮

‘দেবী’ ছবির অন্যতম দুই মুখ চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়াকে জুটি করে বিশেষ ধারাবাহিক নির্মাণ করলেন মাসুদ সেজান। নাম ‘হঠাৎ বাদশাহ’।

৭ পর্বের এই বিশেষ ধারাবাহিকটি প্রচার হবে বাংলাভিশনের ঈদ আয়োজনে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে।

নাট্যকার ও নির্মাতা মাসুদ জানান, হঠাৎ চাকরি হারিয়ে আকবর হোসেন ওরফে মজনু প্রায় পথে বসে যাচ্ছিল। প্রাত্যহিক চলার টাকা, বাসা ভাড়া, সংসার খরচ কীভাবে জোগাড় করবে, এরকম এক মহাবিপদের দিনে আকস্মিকভাবে সে এক হাজার কোটি টাকা পেয়ে যায়!

আর এর মধ্য দিয়ে তার অন্ধকার দিন আলোতে ঝলমল করে ওঠে। এত এত টাকা দিয়ে সে এখন কী করবে? মজনু বিষয়টিকে গোপন রাখারও প্রয়োজন মনে করে না। অলরেডি টাকার গন্ধে ছুটে আসে বন্ধুবান্ধব, দূরের ও কাছে আত্মীয়-স্বজন। তাদের পরামর্শ ও পরিকল্পনায় চলতে থাকে মিটিংয়ের পর মিটিং। বাড়ি ভরে যায় মিষ্টিতে, উপহারে...।

এতে চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনীন, মতিউর রহমান, আহসান কবির, সিলভিয়া, আল আমীন সবুজ, ইকবাল হোসেন, শহিদুল মুরাদ প্রমুখ।

নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘যখন কেউ বিপদে পড়ে, তখনই চেনা মানুষগুলো দ্রুত বদলে যায়। এতদিন যাকে প্রিয় বন্ধু হিসেবে জেনে এসেছে, আজকে বিপদ দেখেই পালিয়ে গেছে। সুখের দিনে তো বন্ধুর অভাব হয় না কিন্তু একটি মানুষ যখন বিপদে পড়ে, তখন যদি আরেকটি মানুষ তার সাহায্যে এগিয়ে না আসে তাহলে কীসের মানবিকতা, কীসের সমাজ? এই সভ্যতা নিয়ে আমরা কোথায় চলেছি? তারই উত্তর খোঁজার চেষ্টা করেছি এই ছোট্ট সিরিজের মাধ্যমে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
প্লেব্যাকে প্রথম
প্লেব্যাকে প্রথম
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন