ঈদে মুক্তি পাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

বিনোদন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৩:২৭আপডেট : ০৯ মে ২০২১, ১৫:৫৩

ঈদে নতুন সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রযোজক-নির্মাতারা সিদ্ধান্তহীনতায় রয়েছেন। বেশিরভাগই  ছবি মুক্তির বিপক্ষে। কারণ, বেশিরভাগ প্রেক্ষাগৃহ বন্ধ। যে ক’টি খোলা আছে সেগুলোও প্রায় দর্শকশূন্য।

তবে এরমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ঈদ আসবে, নতুন ছবি আসবে না- তা তো হতে পারে না! এমন ভাবনা থেকে মুক্তি দিচ্ছেন তার নতুন ছবি ‘সৌভাগ্য’। এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ।

ডিপজল বলেন, ‘মহামারির মধ্যেই দর্শকদের ঈদের বিনোদন দেওয়ার জন্য সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ঈদ আসবে, সিনেমা আসবে না- এটা তো ভাবা যায় না। যেসব প্রেক্ষাগৃহে সিনেমাটি চালাবে তাদের বলে দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের সিনেমা দেখার সুযোগ করে দেয়। আমার সিনেমার প্রতি দর্শকের আলাদা আকর্ষণ রয়েছে। টিভিতে যখন আমার সিনেমা চলে তখন তাদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া পাই। সবাই জানেন, আমি গল্পনির্ভর সিনেমা করি। এই ছবিটিও ভালো গল্পে তৈরি। দর্শক নিরাশ হবেন না।’

তিনি আরও বলেন, ‘রিস্ক না নিলে সফল হওয়া যায় না। আমি রিস্ক নিয়েই সিনেমাটি মুক্তি দিচ্ছি। এতে অন্য নির্মাতারাও সিনেমা মুক্তি দিতে আগ্রহী হবে। দর্শকও হলমুখী হবে।’

‘সৌভাগ্য’ নির্মিত হয়েছে অমি বনি কথাচিত্রের ব্যানারে। জানা গেছে, এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর কোরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচার করা হবে।

২০১১ সালে শুরু হয় ছবিটির শুটিং। শেষ হলো ২০২০ সালের শেষ দিকে। মোট সময় লেগেছে ৯ বছর!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নাটকের শুটিং করে সিনেমা নামে মুক্তি,  ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ
নাটকের শুটিং করে সিনেমা নামে মুক্তি, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন