জেনিফার-বেন আবার একসঙ্গে

বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২১, ০০:৩৩ আপডেট : ১৬ জুন ২০২১, ২২:১২

সাবেক জ্বরেই ভুগছে বোধহয় হলিউড। ক’দিন আগে অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা গেলো সাবেক প্রেমিক ব্রিটিশ অভিনেতা জনি মিলারের সঙ্গে। এবার মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ দেখা করতে শুরু করেছেন সাবেক প্রেমিক হলিউড তারকা বেন অ্যাফলেকের সঙ্গে।

এপ্রিলের শেষ দিকে জেনিফারের লস অ্যাঞ্জেলেসের বাসার বাইরে দুজনকে একসঙ্গে দেখা গেছে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন।

রদ্রিগেজের সঙ্গে বিচ্ছেদের পর এপ্রিল থেকেই আবার বেনের সঙ্গে কথাবার্তা শুরু জেনিফারের। ২০০২ সালে বেন ও জেনিফার একসঙ্গে ছিলেন। ২০০৪ সালে হয়েছিল বিচ্ছেদ। পিপল ম্যাগাজিন জানালো, এখন থেকে লোপেজ ও বেন যে আবার একসঙ্গে থাকবেন, এটা অনেকটাই নিশ্চিত। শুধু বাসাতেই নয়, একসঙ্গে ঘুরছেনও দেদার।

সম্প্রতি জেনিফারের বোনের জন্মদিনের পার্টিতে বেন ও জেনিফারের চুম্বন দৃশ্যটাও ধরা পড়ে ক্যামেরায়।

লোপেজের পরিবারের সঙ্গেও বেন অ্যাফলেকের ভালো সম্পর্ক আগে থেকেই। ছাড়াছাড়ির পর নাকি জেনিফারের মা বেশ কষ্ট পেয়েছিলেন। আর তাই সম্পর্ক জোড়া লাগায় তিনি যে ভীষণ খুশি হবেন তা বলাই যায়।

/এসএসআর/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা