আড্ডা জমানো পাঁচ ভারতীয় ওয়েব সিরিজ

সানজিদা নূর
১৭ আগস্ট ২০২১, ১৪:০৩আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৫:৩২

স্যাকরেড গেমস ও মির্জাপুর-এর পর ওটিটি প্লাটফর্মে ইদানীং কিছু হিন্দি ওয়েব সিরিজ আবারও দর্শক টানছে বেশ। জনপ্রিয় পাঁচটির নাম জানা যাক এবার। 

নাভারাসা (নেটফ্লিক্স)

তামিল এই ওয়েব সিরিজের নয় পর্ব ভরপুর রহস্য ও থ্রিলারে ঠাসা। প্রত্যেক পর্বে দেখা মিলবে আলাদা আলাদা রহস্যের ঝলক। তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা প্রজ্ঞা, সুরিয়া ও বিজয় সেতুপাঠি অভিনয় করেছেন এতে। নাভারাসা

মহারানি (সনি লিভ)

রাজনৈতিক ড্রামা ঘরানার এই সিরিজ রানি নামের সাধারণ এক নারীকে ঘিরে। প্রেক্ষাপট ১৯৯০ সালের বিহার। সমাজের ‘নিচু স্তর’ থেকে ভারতের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি নিয়ে তৈরি সিরিজটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। রানী চরিত্রে অভিনয় করেছেন হুমা কোরেশি। মহারানি  

মিসম্যাচড (নেটফ্লিক্স)

সন্ধ্যা মেননের লেখা ‘হোয়েন ডিম্পল মেট রিশি’ উপন্যাসের ওপর ভিত্তি করে ওয়েব সিরিজটি নির্মিত। রিশি ও তার সম্পূর্ণ বিপরীত চরিত্রের ডিম্পলের মধ্যে আচমকা ঘটে যাওয়া সম্পর্ক নিয়ে এর গল্প। তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ডিম্পল-রিশির অন্যরকম রসায়ন। মিসম্যাচেড

নভেম্বর স্টোরি (ডিজনি প্লাস হটস্টার)

‘বাহুবলি’খ্যাত তামান্না ভাটিয়া অভিনীত তামিল ওয়েব সিরিজটি তৈরি একটি খুনের রহস্য ঘিরে। হুট করে অচেনা এক লাশের পাশে দেখা যায় এক অ্যালঝাইমারস রোগীকে। যথারীতি খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুলে যাওয়া বাবাকে নির্দোষ প্রমাণ করতে তদন্তে নামে তার মেয়ে। নভেম্বর স্টোরি

রয় (নেটফ্লিক্স)

কিংবদন্তি সত্যজিৎ রায়ের চারটি আলাদা আলাদা কাহিনির ওপর ভিত্তি করে তৈরি এই ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মারকুটে সব অভিনেতা-আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, মনোজ বাজপেয়ি ও কে কে মেনন। অভিনয়, সংলাপ ও গল্প মিলিয়ে মিস না করার মতো সিরিজ এটি। রয়

/এফএ/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প