চলছে সৃজিতের কাজ আর মিথিলার মুম্বাই দর্শন

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১২:৩০আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৪:৫১

গত ৩০ জুন কলকাতায় শ্বশুরবাড়ি গিয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সঙ্গে তার মেয়ে আইরা। নায়িক মিথিলা অংশ নিয়েছেন ওপারের প্রথম ছবি ‘মায়া’তে।

অন্যদিকে, পরিচালক স্বামী সৃজিত মুখার্জিও সরব তার কাজে। এমুহূর্তে ‘শাবাশ মিঠু’ ছবির শুটিংয়ের জন্য মুম্বাইয়ে রয়েছেন এই নির্মাতা। আর সে কারণেই চলছে মিথিলার মুম্বাই সফর। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। আর সেগুলোতে আছেন স্বামী ও কন্যা।

জানা যায়, এর আগে কখনও এভাবে মুম্বাইয়ে এত সময় নিয়ে ঘুরে দেখা হয়নি মিথিলার। সে কথা কদিন আগে কলকাতার এক শোতে নিজেই জানিয়েছেন তিনি। মুম্বাই দেখার যে তার প্রবল ইচ্ছা, সে কথা বেশ করে বলেছিলেন। আর সে কারণেই ক্যাপশনে লিখেছেন ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান।’ মেয়ের সঙ্গে মিথিলা

১৯৫৬ সালে মুক্তি পাওয়া হিন্দি ‘সিআইডি’ সিনেমার জনপ্রিয় গানের শিরোনাম ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান।’ সেটাই যেন নতুন করে স্মরণ করালেন তিনি।

ছবিতে দেখা যায়, মুম্বাইয়ের কোলাবার সমুদ্র পাড়ে ছোট্ট আয়রাকে পাশে জড়িয়ে ধরে বসে রয়েছেন মিথিলা। ক্যাপশনে ছিল ‘আয়রা আর মা’। এ ছবির সঙ্গেই ক্যাপশনে লিখেছেন, আয়রার মা

নানা জায়গায় ঘুরেটুরে হাজির হয়েছিলেন লিওপোল্ড ক্যাফেতে। সেখানে গলা ভিজানোর পাশাপাশি ফ্রেমবন্দিও হয়েছেন সবাই। মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অব ইন্ডিয়ার সামনের চত্বরেও ছিলেন মিথিলা এবং আয়রা। লিওপোল্ড ক্যাফেতে

ছবিগুলো দেখেই বোঝা যায় মা-মেয়ে দারুণ উপভোগ করছেন এ শহর। ঘোরাঘুরিটা বেশ পছন্দ তাদের। এর আগে মা-মেয়ের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন এই অভিনেত্রী। বইটির সিরিজের নাম ‘আইরা আর মায়ের অভিযান’। হয়তো সামনেই আসবে তাদের দেখা শহর মুম্বাইও।

/এম/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক