অপু বিশ্বাসের সঙ্গেও কাজ করতে চান বুবলী!

বিনোদন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭

জুটি হিসেবে একটা সময় শাকিব খান-অপু বিশ্বাসের নাম মানুষের মুখে মুখে ফিরেছে। এরপর প্রেম ও দাম্পত্য সম্পর্কে জড়িয়েছেন তারা। অবশেষে হলেন আলাদাও। 

অপুর প্রস্থানে শাকিব-শবনম বুবলী জুটিও মানুষের কাছে প্রিয়। 

অন্যদিকে, শাকিবের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলীর নামটিও চলে আসে। আর এ কারণেই অনেকে মনে করেন, বেশ তিক্ত সম্পর্ক বোধহয় এই দুই নায়িকার। 

তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুবলী। জানালেন, তাদের মধ্যে নেই কোনও রেষারেষি। গতকাল (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপুর সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলেও জানান তিনি।

বুবলী বলেন, ‘যদি তেমন সুযোগ আসে, সেটা সময়ই বলে দেবে। তবে গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা স্রেফ গুজব।’

সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ছবির শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বুবলী।

ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গে এই নায়িকা আরও বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে! মানুষ মনে মনে হয়তো বহু কথা ভেবে বসে থাকেন, যা ঠিক নয়। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যায় না বলেও কথা উঠতো; এখন তো অনেকের সঙ্গে কাজ করছি।’

শবনম বুবলী শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই রুপালি পর্দায় যাত্রা হয় সংবাদ পাঠিকা শবনম বুবলীর। ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ দিয়ে শুরু। শাকিব-বুবলী এরপর কাজ করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে।

এরপর শাকিব-বলয় থেকে বেরিয়ে সম্প্রতি নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’, নিরব-রোশানের সঙ্গে ‘চোখ’, একে আজাদ আদর ও আসিফ আহসান খানের সঙ্গে ‘তালাশ’ ছবিতে কাজ করছেন বুবলী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন