বহু নারীর জীবন নষ্ট করেছেন আমির, সামান্থার বিচ্ছেদেও দায়ী: কঙ্গনা

বিনোদন ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১৬:১৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:৫৮

শনিবার (২ সেপ্টেম্বর) বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা প্রভু ও নাগা চৈতন্য। খবরটি অনেক ভক্তের জন্য ধাক্কা ছিল বটে।

তবে বরাবরের মতো বিচ্ছেদ নিয়ে তারকাদের মধ্যে সবার আগে সরব কঙ্গনা রনৌত। তিনি আবার এক কাঠি এগিয়ে দোষ চাপালেন ‘ডিভোর্স এক্সপার্ট’ আমির খানের ঘাড়ে। বললেন, আমিরের সঙ্গে নাগার মিলমিশের কারণেই এমনটা ঘটলো।

বলিউডের বিতর্কের রানি কঙ্গনা সম্প্রতি তার ইনস্টাগ্রামে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের সংক্ষেপে ময়নাতদন্ত করেছেন।

লিখেছেন, ‘যখনই ডিভোর্স হয়, দোষ সব সময় পুরুষেরই হয়। এটা গোঁড়ামি বা অতিমাত্রায় জাজমেন্টাল শোনালেও এভাবেই সৃষ্টিকর্তা ছেলে ও মেয়েদের প্রকৃতি বানিয়েছেন। বৈজ্ঞানিকভাবেও ছেলেরা শিকারি আর মেয়েরা লালন-পালনের জন্য তৈরি। দয়া করে এদের ওপর দয়া দেখানো বন্ধ করুন, যারা পোশাকের মতো স্ত্রী বদলায়। পরে আবার সেই স্ত্রীকে প্রিয় বন্ধু দাবি করে।’ কঙ্গনা এটাও জানান, হাজারের মধ্যে একজন নারীরও ভুল হতে পারে। ‘লাল সিং চাড্ডা’য় আমিরের পাশে নাগা

“ওই সমস্ত ‘স্পয়েল ব্র্যাট’দের লজ্জা হওয়া উচিত, যে যারা মিডিয়া ও অন্যের কাছ থেকে উৎসাহ পেয়ে ডিভোর্স দেয়। দিন যত যাচ্ছে ডিভোর্স কালচার (বলিউডে) বাড়ছে’’- লেখেন কঙ্গনা।

সঙ্গে অভিনেত্রী প্রশ্ন তোলেন সামান্থা ও নাগার ডিভোর্সের টাইমিং নিয়েও। আমিরের ‘লাল সিং চাড্ডা’ দিয়েই বলিউডে অভিষেক করতে চলেছেন নাগা। কঙ্গনা লেখেন, ‘দক্ষিণের এই অভিনেতা (নাগা চৈতন্য) নিজের চার বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছেন এবং সম্প্রতি বলিউডের ডিভোর্স এক্সপার্টের সংস্পর্শে এসেছেন, যিনি কিনা এরমধ্যে অনেক নারী ও সন্তানের জীবন নষ্ট করেছে। অন্ধ না হলে আমরা সহজেই বুঝে যাবো কার কথা বলা হচ্ছে।’

সূত্র: দ্য নিউজ ডটকম ডট পিকে

/এসজেডএন/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ফের ভরাডুবির পথে আমির খান?
ফের ভরাডুবির পথে আমির খান?
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প