সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন

বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৫:২৯আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫:৩১

বলিউড বাদশা শাহরুখ খানের গৌরী আছেন, আমির খানও পেয়ে গেছেন নিজের গৌরী! এবার কি সালমান খানের গৌরী খোঁজার পালা?

৬০ বছর বয়সে নতুন প্রেমে পরেছেন বলিউড পারফেক্টশনিস্ট। প্রেমিকার নাম গৌরী। একেতো নতুন প্রেম, তাই সম্প্রতি একটু বেশিই উড়ছেন আমির। প্রেমিকাকে পরিচয় করাতে যেন তার তর সইছিলো না। বন্ধু শাহরুখ এবং সালমানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রেমিকাকে। আমির খান ও গৌরী সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গৌরীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমির। সেখানেই তিনি শেয়ার করেন একটি ঘটনা। এই অভিনেতা জানান, তিনি শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে গৌরীকে নিয়ে দেখা করেছেন। এ সময় তাকে মজা করে প্রশ্ন করা হয়, শহরুখের গৌরী আছে, আপনারও একজন গৌরী হলো, এবার কি সালমানেরও উচিত গৌরী খোঁজা।

এই অভিনেতাও মজার ছলে উত্তর দেন। তিনি দুঃখ প্রকাশের নকল ভঙ্গি করে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘এখন সালমান কি পাবে?’ স্ত্রী গৌরী খানের সঙ্গে শাহরুখ খান একই অনুষ্ঠানে ‘সিতারে জামিন পার’ অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, এখন কি তাহলে সালমানের উচিত আমির ও শাহরুখের কাছ থেকে ডেটিং পরামর্শ নেওয়া? আমির এবারও একটু মজা করে উত্তরে বলেন, ‘সালমান জানেন তার জন্য কী ভালো!’   

বলা প্রয়োজন, আমির খান এবং গৌরী ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। আমির জানান যে, সময়ের সাথে সাথে তাদের বন্ধন দৃঢ় হয়েছে এবং তারা গত দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন।

/সিবি/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’