আরিয়ানই নয়, ১০ বছর আগে শাহরুখকেও সমস্যায় ফেলেছিলেন এই পুলিশ কর্তা

বিনোদন ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৬:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২:২৩

আজও (১১ অক্টোবর) জামিন মেলেনি বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র ‌আরিয়ান খানের। তদন্তে আরেকটু সময় চেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাই দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে আরিয়ানের জামিন শুনানি। 

এদিকে, সংস্থাটির চৌকস কর্মকর্তা হিসেবে নামডাক সামির ওয়াংখেড়ের। তিনিই গত ২ অক্টোবর মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক করেছিলেন।

জানা যায়, মধ্য তিরিশের সামির ছদ্মবেশ নিয়ে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরিতে ওঠেন। এরপর সেখান থেকেই আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ানকে। 

শুধু আরিয়ানই নয়, অতীতে সামিরের জন্য সমস্যায় পড়েছিলেন শাহরুখ স্বয়ং! সে এক দশক আগের কথা।

বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটে বিপত্তি। বলিউডের ‘কিং’-কে আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। সামির তখন এ বিভাগের ডেপুটি কালেক্টর। সে সময় শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। জানা যায়, হল্যান্ড এবং লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার। ২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম না মানার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল শাহরুখকে। তবে বিষয়টি তখনই চুকে গিয়েছিল বলে মনে করলেও আবারও শাহরুখ ও সামিরের নাম খবরের শিরোনামে এলো আরিয়ানকাণ্ডে।

সম্প্রতি, আরিয়ান গ্রেফতারের পর সামির জানিয়েছিলেন, শাহরুখ খান তাদের টার্গেট নন। তারা এ ঘটনায় ইতোমধ্যে ৩শ’র বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরির টার্মিনালে।

এনসিবি সূত্রে খবর, শাহরুখপুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন ।

সূত্র: হিন্দুস্তান টাইমস, কইমই

/এম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?