নতুন সিনেমার জন্য ঢাকায় মিথিলা, নায়ক নাঈম

সুধাময় সরকার
১৩ অক্টোবর ২০২১, ১৫:২৮ আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:১৭

টলিউডে মিথিলার সাজ গত চার মাস ধরে মিথিলার নতুন নতুন সিনেমার খবর আর সাম্প্রতিক পুজোর চোখজুড়ানো ফটোশুটে সরগরম হয়ে আছে টলিপাড়া। সহসা ঢাকায় ফেরার লক্ষণ ছিল না তাতে। অথচ হঠাৎ ফিরলেন, দিলেন চমকও।

জানালেন, নতুন সিনেমার খবর। নাম তার ‘জলে জ্বলে তারা’। এতে মিথিলার নায়ক হিসেবে থাকছেন টিভি সু-অভিনেতা এফএস নাঈম। সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী।

মিথিলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ছাড়াই ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে! আমি তখন কলকাতায়। সেখান থেকেই অরুণদার সঙ্গে পুরো বিষয়টি চূড়ান্ত করি। গত সপ্তাহে ঢাকায় ফিরি। সব ঠিক করে গতকাল (১৩ অক্টোবর) চুক্তিবদ্ধ হই। আর শুটিংয়ে ঢুকছি কাল (১৪ অক্টোবর) থেকে।’  

এতে নাঈম-মিথিলা ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। 

‘জলে জ্বলে তারা’তে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এটি মূলত একটি নদী ও একজন নারীর গল্প। নারীর নাম তারা। সেই চরিত্রটিই আমি করছি। এই ছবিটি আমার জন্য বিশেষ। কারণ, এর আগে আমি যা করেছি তার প্রায় সবই আরবান চরিত্র। এবারই প্রথম গ্রামীণ পোড় খাওয়া একজন নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। সেজন্যই মূলত কাজটি করছি।’

চুক্তিবদ্ধ নাঈম ও মিথিলা টিভি পর্দার লম্বা ক্যারিয়ার পেরিয়ে গত বছর সিনেমায় অভিষেক হয় ঢাকার ‘অমানুষ’ দিয়ে। অনন্য মামুনের এই ছবিটি রয়েছে মুক্তির মিছিলে। সম্প্রতি কলকাতায় গিয়ে কাছাকাছি সময়ে যুক্ত হলেন টলিউডের তিনটি সিনেমায়। প্রথমটি রাজর্ষি দে’র ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’।

প্রসঙ্গত, কন্যা আইরাকে নিয়ে গত ৩০ জুন কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন রাফিয়াত রশিদ মিথিলা।

শাটডাউনের আগেই সৃজিতের কাছে ফিরলেন মিথিলা

এভাবেই আসছেন টলিউডের মিথিলা!

রিঙ্গোর সিনেমায় মিথিলা এবং...

টলিউডে মিথিলার ‘নীতিশাস্ত্র’, অভিনয়ে কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী

মিথিলার বিরুদ্ধে এন্তার অভিযোগ, মুখ খুলছে ‘অমানুষ’ টিম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ