আরিয়ানকে চিনে নিন অল্পবিস্তর

সানজিদা নূর
০৫ নভেম্বর ২০২১, ১১:০৩ আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫:০৫

কিং খানের পুত্র বলে কথা। গ্রেফতার ও ছাড়া পাওয়ার আগ পর্যন্ত আলোচনায় ছিলেন সমানতালে। কিন্তু এর ভিড়ে আরিয়ান খানের অনেক কিছু রয়েছে গেছে অজানা।

পড়াশোনা
আরিয়ান লন্ডনের নামকরা সেভেনোয়াকস হাইস্কুলে পড়েছেন। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ২০২০ সালে স্নাতক পাস করেন। ইউএসসির স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে চারুকলা ও সিনেমার শিল্প, ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশনে ডিগ্রি অর্জন করেছেন।

কনভোকেশনে আরিয়ান
হতে চান চলচ্চিত্র নির্মাতা
বাবার মতো সুদর্শন হওয়া সত্ত্বেও আরিয়ানের ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই। তিনি হতে চান পরিচালক। মুম্বাই মিররকে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘আরিয়ান অভিনেতা হতে চায় না, ও ছবি বানাতে চায়। এজন্য ও যুক্তরাষ্ট্রে পড়ছে।'

বলিউড অভিষেক
গত বছর বলিউডে অন্যতম গুঞ্জন ছিল যে শাহরুখপুত্র আরিয়ানকে করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে দেখা যাবে। করন বলেছিলেন, আরিয়ান আমার গডচাইল্ড। তাকে বলিউডে লঞ্চ করতে পারলে আমিই বেশি খুশি হবো। আমিই হবো তার পথপ্রদর্শক।

করণ ও আরিয়ান
মুক্তির পর জীবন
প্রায় তিন সপ্তাহ জেলে থাকার পর ৩০ অক্টোবর মান্নাতে ফিরেছেন আরিয়ান। আপাতত গণমাধ্যম থেকে দূরে রাখতে বাড়িতেই তাকে থাকতে বলেছেন বাবা শাহরুখ ও মা গৌরি। চলছে তার স্বাস্থ্য পরীক্ষা। পাসপোর্ট জমা দেওয়ার কারণে আপাতত দেশের বাইরে যেতে পারছেন না। তবে আলিবাগের বাংলো কিছু সময় কাটিয়ে আসতে পারেন বলে শোনা গেছে। মা গৌরি খানের সঙ্গে আরিয়ান

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
শাহরুখ-দীপিকার ৩ মিনিট ৪২ সেকেন্ডের ঝড়
শাহরুখ-দীপিকার ৩ মিনিট ৪২ সেকেন্ডের ঝড়
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
‘স্ত্রী ২’ সাফল্যের পর কঠিন সিদ্ধান্ত, সফল হলেন শ্রদ্ধা
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা